চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরে অটোরিকশায় করে চা পাতার বস্তায় ভরে পাচারকালে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শহরের শান্তিমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

ওই মাদক কারবারির নাম মিরাজুল ইসলাম (২৬)। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শান্তিমোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি অটোরিকশার পেছনে যাত্রী সিটের নীচে রাখা ৫০ কেজি নষ্ট গুড়া চা পাতা ভর্তি দুটি বস্তার মধ্যে ২২টি পলিথিন ব্যাগে মোড়ানো ২২ কেজি গাঁজা পাওয়া যায়।

 

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকসহ অবস্থানের গোয়েন্দা তথ্যে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার মিরাজুলের বিরুদ্ধে মাদক কারাবারে জড়িত থাকার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।