টেকনাফে সাত কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

টেকনাফে সাত কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়াসংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। 

জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহূত বোট এবং আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।