রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন
সংগৃহীত
লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানকে সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এদিন রাজাপুরে জানাজার আগে লাকসাম উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তার কফিনে জাতীয় পতাকা মোড়ানো হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দ লুৎফুর রহমান গত শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।