এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে

এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে

ছবি: সংগৃহীত

সারাদেশের চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে  সকাল ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ প্রোগ্রামের উদ্বোধন করবেন।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করবেন। সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে যুক্ত হবেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি শুরু হয় ৩০ ডিসেম্বর।