দুই আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১০

দুই আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১০

প্রতিকি ছবি

 

যশোর শহরের বড়বাজার এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগে বুধবার এই অভিযান চালানো হয়। দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। এছাড়া বাবুবাজার গলিতে অবৈধ মদ বিক্রি ও সন্দেহজনক ঘোরাফেরার জন্য আরও ৮ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের বীথি, রূপদিয়ার শাহিলা আক্তার, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, ঘোপ জেল রোডের আবু তাহের, ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম, চৌগাছা উপজেলার মনিরুজ্জামান ও মণিরামপুর উপজেলার বিজয়রামপুরের জাকির হোসেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে চালানো এই অভিযানে ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ পুলিশ সদস্যরা অংশ নেন। কাজী বাবুল বলেন, দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ও বাবুবাজার গলিতে মদ বিক্রির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইন্সপেক্টর কাজী বাবুল।