কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ বিটেক গাড়ি পুড়ে ছাই

প্রতিকি ছবি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথা হায়দার আলী মিয়াজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২৭টি বিটেক (ইলেকট্রিক) গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার ভোর আনুমানিক রাত ৪টার দিকে নেজাম কোম্পানির বিটেক গাড়ির পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক রাত ৪টার দিকে নেজাম কোম্পানির বিটেক গাড়ির পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় একটি গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পার্কিংয়ে থাকা একের পর এক গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।