ইবিতে অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স: থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইবিতে অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স: থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স-২০২৬ ও বাস্কেটবল (ছেলে) টুর্নামেন্ট। এবারের অ্যাথলেটিক্‌স আসরে (৩০) ত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করবেন ছাপ্পান্নটি (৫৬) শিক্ষা প্রতিষ্ঠান। চলতি মাসের ৪,৫,ও ৬ তারিখে অ্যাথলেটিকস আসর ও বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স সংস্থা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

৩০ টি অ্যাথলেটিক্‌স ইভেন্টের মধ্যে ছেলেদের জন্য নির্ধারিত ১৯টি হলো— ১০০, ২০০ ও ৪০০ মিঃ স্প্রিন্ট এবং ৮০০, ১৫০০, ৫০০০ এবং ১০,০০০ মিঃ দৌঁড়। এছাড়াও বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার থ্রো, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ ধাপ ঝাঁপ, পোল ভোল্ট, ১১০ ও ৪০০ মিঃ হার্ডেলস, ৪ x ১০০ এবং ৪ x ৪০০ রিলে। এছাড়াও মেয়েদের জন্য নির্ধারিত ১১টি ইভেন্ট হলো— ১০০, ২০০ ও ৪০০ মিঃ স্প্রিন্ট, ১০০ মিঃ হার্ভেলস, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ৪ x ১০০ এবং ৪ x ৪০০ রিলে।

এসব ইভেন্টে অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্স, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

এবারের বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত বিশ্ববিদ্যালয় হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যতম প্রধান দুটি ইভেন্ট অ্যাথলেটিক্‌স ও বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আয়োজন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হককে এবং তিনি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।