মুরগির মাংস ভুনার সহজ রেসিপি

মুরগির মাংস ভুনার সহজ রেসিপি

ছবি: সংগৃহীত

সহজ একটি রেসিপি। তবু অনেকেই ঠিকভাবে রাঁধতে জানেন না। রান্নার পরে দেখা যায় মসলার কাঁচা গন্ধটাই দূর হয়নি। আপনি কি খেয়াল করে দেখেছেন, কারও কারও হাতের মুরগি ভুনার ঘ্রাণ পেলেও ক্ষুধা লেগে যায় আবার কারও রান্না মুখে দিলে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়? এর কারণ হলো সবাই সঠিক রেসিপি মেনে রান্না করতে পারেন না বা করেন না। মুরগির মাংস ভুনার একটি সহজ রেসিপি শিখে নিন, এবার থেকে আপনার রান্না খেয়েও প্রশংসা করবে সবাই-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- আধা কেজি

পেঁয়াজ কুচি- ১ কাপ

আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

জিরা গুঁড়া- আধা চা চামচ

গরম মসলা- কয়েকটি

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন
তেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। এবার তাতে দিন আস্ত গরম মসলা। এরপর তাতে আদা-রসুন বাটা, লবণ ও গুঁড়া মসলা অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে ১৫-২০ মিনিট মতো রান্না করুন। চুলার আঁচ মাঝারি রাখবেন। ঝোল ঘন হয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তখন নামিয়ে নিন। এবার গরম ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।