নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

 

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. এনামুল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা হাওরে শুক্রবার বিকালে ঘটে। এনামুল মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের সামনের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

এসময় এনামুল আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পরে অন্যরা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, দিনভর বৃষ্টিতে হাওরে মাছ ধরতে যান অনেকেই। এনামুলও তাদের সাথে মাছ ধরতে গিয়েছিলেন।

কিন্তু বৃষ্টির সাথে সাথে হঠাৎ বজ্রপাত হলে এনামুল মারা যান।  

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, এই ঘটনায় থানায় কেউ জানায়নি।  

উপজেলা নির্বাহী অফিসার জানান, খবর পেয়ে ছুটির দিন তারপরও লোক পাঠিয়েছি। সরকারি যা সহায়তা রয়েছে তাই করা হবে।