অধ্যাপক পদে পদোন্নতিতে ১২৬৭ শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১ হাজার ২৬৭ জন শিক্ষকের বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (১৮ মে) অধিদফতরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
একই সঙ্গে তালিকাভুক্ত শিক্ষকদের তথ্য যাচাই, সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) না থাকার মন্তব্য রয়েছে, তাদের আগামী ৩ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে এসিআর জমা দিতে হবে।
এছাড়া কোনো কর্মকর্তার নাম তালিকায় না থাকলে কিংবা বর্তমান কর্মস্থল, পদোন্নতি বা পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রমাণপত্রসহ আগামী ৩ জুনের মধ্যে সরাসরি উপ-পরিচালক (কলেজ-১) দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।