ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন
সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) ২৪শে চত্বরে ফুলবাড়িয়া নবধারা পাঠাগারের আয়োজনে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন। আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, বইমেলা তাদের নতুন বই সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। চিন্তাশীল সমাজ গঠনে এ মেলা ভূমিকা রাখবে।
বর্তমান সময়ে প্রযুক্তির অতিমাত্রায় আসক্তি থেকে মানুষদের বইমুখি করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন। এতে বিভিন্ন বই এবং ফুলবাড়ীয়ার ঐতিহ্যকে তুলে ধরে স্টল প্রদর্শন করেন মেলায় অংশ গ্রহণকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, বিনয়ী সমাজ তৈরী করতে হলে পাঠাগারের বিকল্প নেই। এসকল পাঠাগারের মাধ্যমে সমাজের হিংসা, বিদ্বেষ এবং সন্ত্রাস হ্রাস পাবে। এসময় তিনি উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।