কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে শহরের সবুজপাড়াস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং গরিব ও দুস্থ মানুষের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য উমর ফারুক এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কায়কোবাদ মিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশ গঠনে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।