কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

প্রতিকি ছবি

 

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইলেকট্রিশিয়ান ফোরকান হাওলাদারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। গ্রেফতার ফোরকার ভুক্তভোগী ওই গৃহবধূর মামাতো ভাই। রবিবার রাত ৯টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বসতঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত ৯টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তাৎক্ষিনক তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরন হবে।