চুয়াডাঙ্গায় বেকারি মালিককে জরিমানা, অস্বাস্থ্যকর খাদ্য উপকরণ ধ্বংস
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মেসার্স টিজে ফুড নামের একটি বেকারি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় বেকারিটির মালিক মো. তরিকুল ইসলামের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর খাদ্য উপকরণ ধ্বংস করা হয়।
জানা গেছে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, শিল্পে ব্যবহৃত আয়োডিনবিহীন লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন স্থানে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উপরকন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. তরিকুল ইসলামের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া অসংগতিপূর্ণ বিষয়গুলো দ্রুত সমাধান করার নির্দেশনা দিয়েছেন মামুনুল হাসান।