বিয়ে করছেন আমির খান, পাত্রী কে?
ফাইল ফটো
প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন বছর খানেক। এবার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা আমির খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, আগামী ৫ জুলাই চার হাত এক হতে যাচ্ছে আমির-গৌরীর। এরইমধ্যে সম্পন্ন সব প্রস্তুতি। খুব সাদামাটা আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মিস্টার পারফেকশনিস্ট।
অতি কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন আমির-গৌরী। দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন এ আয়োজনে। এরইমধ্য রাষ্ট্র হয়েছে খবরটি। ভক্তদের কানে যেতেই উদ্বাহু নৃত্য শুরু হয়েছে। তবে মুখ খোলেননি আমির কিংবা গৌরী।
গেল বছরের এপ্রিলে প্রথম প্রেমিকাকে প্রকাশ্যে আনেন আমির। চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। মুহূর্তেই ভাইরাল হয়েছিল সেসব ছবি ও ভিডিও। তখন থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন, কবে বিয়ে করছেন আমির-গৌরী? এবার যেন অপেক্ষা ফুরোচ্ছে।
১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। ২০০২ সালে ডিভোর্স হয় তাদের। ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে। সে বিয়েও টেকেনি। বিচ্ছেদ হয় ২০২১ সালে। এবার যেন হ্যাট্রিক করতে যাচ্ছেন অভিনেতা।