নতুন বাজেট শ্রমিক-কৃষকের পক্ষের : সংস্কৃতিমন্ত্রী
সংগৃহীত ছবি
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে বাজেট সংসদে উপস্থাপন হয়েছে তা সম্পূর্ণ জনগণের পক্ষে, মানুষের পক্ষে, শ্রমিক-কৃষকের পক্ষের।
শুক্রবার দুপুরে শালিখা উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন, জিআর চাল ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানানো বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোজাফর হোসেন টুকু, সাবেক সদস্য সচিব মুন্সি মুনিরুজ্জামান চকলেট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন মন্ত্রী।