জর্ডানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর

জর্ডানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য সুখবর

ফাইল ছবি

জর্ডানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ ও কাজ করতে পারবেন তারা।

বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে। শর্তসাপেক্ষে জর্ডানে থেকে কাজও করা যাবে। কর্মস্থল পরিবর্তন করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

ভ্রমণ ভিসায় এ এসেছেন এমন কেউ ‘ওয়ার্ক পারমিট’ এর আবেদন করতে পারবেন। বিস্তারিত এ সপ্তাহের মধ্যেই জানানো হবে। সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যে কোন সুবিধা গ্রহণ করার জন্য দূতাবাসের সহায়তা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।