জর্ডান

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। 

শুক্রবার দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

মিসর-জর্ডান সফরে যাচ্ছেন ইইউ প্রধান

মিসর-জর্ডান সফরে যাচ্ছেন ইইউ প্রধান

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন মিসর ও জর্ডান সফর করবেন।বুধবার তার মুখপাত্র জানান, পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরাইল ও ফিলিস্তিনির লড়াইয়ের প্রেক্ষাপটে তিনি এ সফর করবেন।

আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জর্ডানের আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে। আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে বলা হয়, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

বাংলাদেশ-জর্ডান স্থগিত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের ওপর জোর দিয়েছে

বাংলাদেশ-জর্ডান স্থগিত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের ওপর জোর দিয়েছে

দ্বিপক্ষীয় বাণিজ্যের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো, জর্ডানে আরও দক্ষ জনশক্তির কর্মসংস্থান, সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, পর্যটন সহযোগিতা বৃদ্ধি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও জর্ডান।

জর্ডানে ভবন ধসে ৫ জনের মৃত্যু, ১৪ জন আহত

জর্ডানে ভবন ধসে ৫ জনের মৃত্যু, ১৪ জন আহত

মঙ্গলবার জর্ডানের রাজধানীতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ১৪ জন আহত হয়েছে এবং অন্যরা আটকা পড়েছে।

জর্ডানে বিষাক্ত গ্যাস নিঃসরণে নিহত ১২

জর্ডানে বিষাক্ত গ্যাস নিঃসরণে নিহত ১২

জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি। সোমবার ক্রেন দিয়ে উঠানোর সময় ২৫ কেজির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কটি পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

জর্ডান : বাদশাহ আবদুল্লাহর তদারকিতে হামজা

জর্ডান : বাদশাহ আবদুল্লাহর তদারকিতে হামজা

জর্দানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইন জানিয়েছেন, সৎ ভাই ও দেশটির সাবেক যুবরাজ শাহজাদা হামজা বিন হুসেইনকে তিনি নিজের তদারকিতেই রেখেছেন। বুধবার রাতে এক টেলিভিশন বক্তব্যে এই কথা বলেন তিনি।

জর্ডানের বাদশাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে আটক ২০, 'গৃহবন্দী' সাবেক যুবরাজ

জর্ডানের বাদশাহকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে আটক ২০, 'গৃহবন্দী' সাবেক যুবরাজ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসাইনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে বাদশাহর সৎ ভাই ও দেশটির সাবেক যুবরাজ হামজা বিন হুসাইনকে গৃহবন্দী করার দাবি করা হয়েছে। 

পশ্চিম তীরের সম্প্রসারণ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : গুতেরেস

পশ্চিম তীরের সম্প্রসারণ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।