পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
সংগৃহীত ছবি
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (৫ জুলাই) দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শত শত সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ক্ষোভ পকাশ করে বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের শিকার হচ্ছে আমাদের সন্তানরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজে এই ধরণের অপরাধ জ্যামিতিক হারে বেড়ে যাবে। বক্তারা অবিলম্বে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকদের ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিলকুলা গ্রামের জুয়েল ও মামুন নামের দুই যুবক ওই স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, মামলার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল ও মামুন পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং