চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি গার্ড রুমের ভেতরে অর্ধবসা অবস্থায় পড়ে ছিল।

তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পুরাতন মীরসরাই পেট্রোল পাম্পের সামনে অবস্থিত পরিত্যক্ত কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন