বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
প্রতিকি ছবি
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার পর উপজেলার উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর স্বামী আবু সাইয়েদ নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তিনি চিৎকার দিয়ে উঠলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি