এবার ভূমিকম্প আঘাত হানল তুরস্কে
প্রতীকী ছবি।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে শনিবার সকালে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা-আফাদ।
আফাদ জানিয়েছে, ‘মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও শানলিউরফা প্রদেশে অনুভূত হয়েছে। উদ্ধার ও তদারকি দলগুলো মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
তুরস্ক ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশটির বিভিন্ন অঞ্চলের নিচ দিয়ে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন বা ফাটল রেখা রয়েছে, যা অতীতে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে।
সূত্রঃ এএফপি।