‘পাতার বাঁশরী’ বাজতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়
ফাইল ছবি
‘মেঘ’ নামার প্রায় এক মাসের মাথায় ‘পাতার বাঁশরী’ বাজতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়। এতে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও সুনিধি নায়েক। গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন ঈশান। সংগীত করেছেন আদিত রহমান।
কোক স্টুডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ সিজনের তৃতীয় গান হতে চলেছে ‘পাতার বাঁশরি’। ভালোবাসা, অপেক্ষা আর বিরহের গান এটি।
মিউজিক ভিডিওর শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। গানের গল্পের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে লোকেশন। পুরোনো দিনের স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ ভিডিওটিতে আলাদা সৌন্দর্য যোগ করবে বলে দাবি কোক স্টুডিও বাংলা কতৃপক্ষের। ।
‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলা’র সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব অফিসিয়াল চ্যানেলে প্রকাশ পাবে ‘পাতার বাঁশরী’।
গেল ২৮ জুন প্রকাশ পায় কোক স্টুডিও বাংলার গান ‘মেঘ’। এতে কণ্ঠ দিয়েছিলেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। তারই ধারাবাহিকতায় আসছে ‘পাতার বাঁশরী’।