কামরাঙ্গীচরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীচরে কীটনাশক পানে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিল্পী বেগমের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাইজ্জার চরে।
নিহতের স্বামী মো. বাদল জানান, শিল্পী কিছুটা রাগী প্রকৃতির ছিলেন। সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে তিনি ছারপোকা মারার ওষুধ (কীটনাশক) পান করেন। বিষয়টি প্রথমে পরিবারের সদস্যরা বুঝতে পারেননি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।