‘কেউ জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব কুক্ষিগত করবে, সেই সুযোগ নেই’

‘কেউ জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব কুক্ষিগত করবে, সেই সুযোগ নেই’

সংগৃহীত ছবি

 ‘বিএনপি ধৈর্য ধরে বসে থাকবে আর একটি পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব কুক্ষিগত করবে, সেই সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। 

তারা বলেন, জুলাই ছিল ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান, তাই এর ইতিহাস বিকৃত বা একক কোনো পক্ষের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এতে নতুন প্রজন্মের কাছে আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তথ্যভিত্তিক প্রচার এবং সাংগঠনিকভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামসহ আরও অনেকে।