গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত সাপুড়ের নাম আজাদুল ইসলাম ঘুটু (২৮)।

তিনি সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা অনুষ্ঠিত হবে। সেই পাতা খেলায় অংশ নিতে আজাদুল ইসলাম (ঘুটু) সোমবার (৩ আগস্ট) বিকেলে একটি নতুন সাপ ধরেন। পরে সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষাক্ত সাপটি তাকে দংশন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা বিষ নামানোর জন্য তাকে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, গত কয়েকদিন ধরে ওই পাতা খেলার সময় কলা গাছে সাপ পেচিয়ে রাখতেন সাপুড়ে আজাদুল। আজও পাতা খেলায় বড় আকারের একটি সাপ রাখার কথা ছিল।

সেই উপলক্ষে তিনি নতুন সাপটি ধরেছিলেন।