দেশব্যাপী ৫ আগস্ট ইসলামী আন্দোলনের গণমিছিল

দেশব্যাপী ৫ আগস্ট ইসলামী আন্দোলনের গণমিছিল

ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দল‌টির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূ‌চির কথা জানান।

বিবৃ‌তি‌তে তি‌নি বলেন, “আগামী (বুধবার ৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের প্রত্যাশামাফিক সংস্কারে দাবিতে ইসলামী আন্দোলন দেশের সব জেলায় একযোগে গণমিছিল করবে।” 

তি‌নি জানান, ঢাকায় পল্টন মোড়ে সকাল ১১টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে, সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।”