নতুন রাষ্ট্রপতিকে চট্টগ্রাম চেম্বারের অভিনন্দন
সংগৃহীত ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
শুক্রবার রাষ্ট্রপতি বরাবর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চেম্বারের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়েছে।
এতে চেম্বার সভাপতি বলেন, অবিসংবাদিত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
চট্টগ্রাম চেম্বার সভাপতি আরও উল্লেখ করেন, দেশের ব্যাবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও জাতীয় অর্থনীতির বিকাশে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে। ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার বর্তমান সরকারের যে পরিকল্পনা, তা বাস্তবায়নে বেসরকারি খাত তথা বিনিয়োগ ও শিল্পায়নের অবদান অপরিসীম।
তিনি চিঠিতে আরও বলা হয়, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ব্যাবসার সহজীকরণ ও পরিচালন ব্যয় হ্রাস, বিনিয়োগের আস্থা বৃদ্ধি ও দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।