জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সংগৃহীত

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসেইন এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন চন্দ্র কর, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, সদস্য আল ইমরান, ইসমাইল হোসেন রতন, আবদুল কাইয়ুম সোহাগ, এনামুল হক ভূঞা ও রিয়াদুল করিম মৃধা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়ামোদীরা।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংমুক্ত যুবসমাজ গড়তে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তাই খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসা উচিত। জুলাই ৩৬-এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টে’ ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও শহীদ আহাদ দল মুখোমুখি হয়।