পশ্চিমবঙ্গ : বিধিনিষেধ বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত
পশ্চিমবঙ্গ : বিধিনিষেধ বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না। লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না, অনেকেই এই প্রশ্ন তুলছেন। এদিন সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
নবান্নে তিনি জানালেন, “অনেকেই বলছেন লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না। জানি, অনেকেরই কষ্ট হচ্ছে। কিন্তু টিকাকরণ আরও একটু সম্পন্ন হলে তবেই ট্রেন চালানোর ঝুঁকি নিতে পারবে সরকার। গ্রামে-গঞ্জে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। ৮০ শতাংশ সম্পূর্ণ হলে ট্রেন চালানোর অনুমতি দিতে পারে সরকার।” মুখ্যমন্ত্রী বলেছেন, আরও ১৫ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৩১ আগস্টের পর থেকে লোকাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, অনেকেই কোভিড বিধিনিষেধ একটু শিথিল করার জন্য অনুরোধ করেছেন। তাঁদের কথা মেনে, সকাল ১১টি থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিধিনিষেধ শিথিল বা বন্ধ থাকবে। যাতে মানুষের কোনও অসুবিধা না হয়। ব্যবসায়ীদেরও কোনও অসুবিধা হবে না বলে মনে করছেন মমতা।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস