চীন-রাশিয়ার সম্পর্ক নতুন বিশ্বব্যবস্থা গড়া

চীন-রাশিয়ার সম্পর্ক নতুন বিশ্বব্যবস্থা গড়া

ছবি: সংগৃহীত

চীনকে নিয়ে নতুন একটি বিশ্বব্যবস্থা গড়ে তুলতে চায় রাশিয়া। চীন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক ভিডিও বার্তায় এই আকাঙ্ক্ষার কথা জানান । খবর এএফপির

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম চীন সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বুধবারই চীনের পূর্বাঞ্চলীয় হুয়াংশান শহরে পৌঁছান তিনি।

পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকও করেন লাভরভ। ওই বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর একটি ভিডিও বার্তা প্রকাশ করে।

ভিডিওতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিশ্ব একটি গুরুতর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারাসহ (চীন) আমরা মিলে আমাদের প্রতি সহানুভূতিশীল দেশগুলো নিয়ে একটি বহুমেরুকেন্দ্রিক, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব।’