ইসরাইলে হামাসের আক্রমণের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
ইসরাইলে হামাসের আক্রমণের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরাইলে আক্রমণকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার হামলা শুরুর পর প্রথম দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহয় সাধারণ জনতা ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে এ কথা বলেন। বৈঠকে তিনি ইসরাইলি আক্রমণ থেকে ফিলিস্তিনিদের রক্ষায় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, শনিবার প্রথমবারের মতো ইসরাইলে ঢুকে আক্রমণ শুরু করেছে হামাস। পরে গাজায় পাল্টা বিমান হামলা করছে ইসরাইলও।সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, হামাসের হামলায় ইসরাইলের অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে সাড়ে ৫০০ জনের মতো।
সূত্র : আলজাজিরা