রণবীর-দীপিকার আসন্ন সন্তানের ছবি ভাইরাল!
ছবি: সংগৃহীত
মা হতে চলেছেন দীপিকা খবরটি শোনার পর থেকেই ঘুম নেই রণদীপের ফ্যানদের। কয়েকদিন পরপরই প্রিয় তারকা দম্পতির খোঁজ নিচ্ছেন তারা। সেইসঙ্গে মুখিয়ে আছেন দীপিকার হবু সন্তানের অপেক্ষায়। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল তাদের আসন্ন সন্তানের সোনাগ্রামের ‘ছবি’।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ছবি। সেখানে দেখা যাচ্ছে এক যুগলকে। দু’জনেরই মাথায় টুপি। নারীর টুপিতে লেখা মা এবং পুরুষটির টুপিতে লেখা বাবা।
ক্যাপে মুখ ঢাকা নারীর অবয়বের যতটুকু দেখা যাচ্ছে তাতে মিল পাওয়া যাচ্ছে দীপিকার সঙ্গে। তার ওই নারীর হাতে একটি সোনোগ্রামের ছবি। সেখানে মাতৃজঠরে একটি ভ্রূণের ছবি দেখা যাচ্ছে। সমাজমাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু রণবীর-দীপিকা তাদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনও ছবি পোস্ট করেননি।
তবে অনুসারীরা এনিয়ে উচ্চবাচ্চ করলেও রণবীর সিং ও দীপিকার চুপ থাকাটা যৌক্তিক। কেননা ছবিটি ভুয়া। হালিমে কাক নামে তুরস্কের এক জন মডেল ১৩ মে একটি ছবি প্রকাশ করে নিজের মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। ওই ছবিকেই রণদীপের ছবি বলে প্রচার করা হচ্ছে।