যশোরে ব্র্যাকের উইমেন্স মাইগ্রেশন ফোরাম গঠন
সংগৃহীত
এমআরএসসি কর্তৃক প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে যশোর সদরে উইমেন্স মাইগ্রেশন ফোরাম গঠন এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস প্রত্যাশা (২) প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়কে সামনে রেখে উক্ত সভায় যশোর এম আর এস সিতে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নিয়ে ১৫ জনের উইমেন মাইগ্রেন ফোরাম গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচতি হন মাইকেল মধুসূদন (এম.এম কলেজ) কলেজ এর অধ্যক্ষ মর্জিনা আক্তার। প্রবাস বন্ধু ফোরাম মিটিংটি সঞ্চালনা করেন মুন্নাজা মাহিন এম.আর.এস.সি কোওর্ডিনেটর ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম যশোর। তিনি প্রত্যাশা ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
নারী বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা ২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা এই মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয়।
একইসাথে বিদেশ ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এমআরএসসি যশোর অফিসের এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।
এছাড়াও ফোরাম কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। সবশেষে নবনির্বাচিত ফোরামের সভাপতি সবাইকে ধন্যবাদ ও আগামী মিটিং এ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মিটিং সমাপ্তি ঘোষণা করেন।