ভারতীয় সীমান্ত থেকে অর্ধশতাধিক গরু ও মদ জব্দ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু ও দেড় শতাধিক বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা এসব গরু ও মদের বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।