ভূমি মন্ত্রণালয়ে চাকরি, স্নাতক পাসেই আবেদন

ভূমি মন্ত্রণালয়ে চাকরি, স্নাতক পাসেই আবেদন

ফাইল ছবি

সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চাকরি দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ‘সহকারী লাইব্রেরিয়ান’ পদে লোকবল নেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়

বিভাগের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ১ আগস্ট ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। 

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৩৩৫ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।