রাঙ্গুনিয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার
ছবি সংগৃহীত।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে মো. আফছার উদ্দিন আব্বাস (৪৬) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল বিশ্বাস ও বায়েজীদ মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আফছার উদ্দিন আব্বাস চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারিয়ার বাপের বাড়ি এলাকার মো. আব্দুল মালেকের ছেলে। রাঙ্গুনিয়া মডেল থানার ১২ নম্বর মামলায় হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে বিধি অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।