মেক্সিকোতে মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে ওভিডিও গুজম্যান লোপেজকে (৩৫) গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছেন।
আমেরিকা
যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।
মেক্সিকোতে বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন নরমা লুসিয়া পিনা। ৬-৫ ভোটে তিনি এই পদ পেয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন লুই ইনাসিও 'লুলা' দা সিলভা। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে তিনি অতিমাত্রায় বিভক্ত দেশটিতে 'জনগণকে নিয়ে ব্রাজিল পুনঃগঠনের' প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সীমান্তবর্তী শহরের একটি কারাগারে সশস্ত্র হামালা হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকেজন।
জাতিসঙ্ঘ নতুন বছরের জন্য প্রায় ৩.৩৯৬ বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক নিয়মিত বাজেট অনুমোদন করেছে।শুক্রবার সাধারণ পরিষদ এ বাজেট অনুমোদন দেয়।
পুরনো বছর পেরিয়ে নতুন এক বছর আসার এই সময়ে, জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ববাসীর প্রতি ২০২৩ সালে তাদের কথা ও কাজের একেবারে কেন্দ্রে শান্তিকে স্থান দেয়ার জন্য এক আন্তরিক আবেদন জানিয়েছেন।
তিন বছর ধরে নতুন নির্বাচন এবং সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারনের জন্য হুয়ান গুয়াইদোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলার বিরোধীরা আন্দোলন করছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে ও তিনজন নিখোঁজ রয়েছে। এনিয়ে দেশটিতে সাম্প্রসতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো।
বুধবার গভীর রাতে কম্বোডিয়ায় একটি হোটেল ক্যাসিনোতে আগুন লেগে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে আগুন লাগে।
চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকদের নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। করোনাভাইরাস দমনের জন্য আরোপিত কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করার কথা চীন ঘোষণা করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আমেরিকায় তীব্র শৈত্যঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছেছে।
ক্রমে প্রাণঘাতী হয়ে উঠছে আমেরিকার পরিস্থিতি। ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড়ে বিধ্বস্ত গোটা দেশ। এমনকি উত্তর আমেরিকা মহাদেশের একটি বিস্তীর্ণ অংশ প্রবল ঠাণ্ডায় প্রায় জমে গেছে।
হিম-ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতে অন্তত ১২ জন মারা গেছে, দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৫৫ ডিগ্রি) নেমে গেছে। বড়দিনের প্রেক্ষাপটে এই বৈরী আবহাওয়া ছুটি ও ভ্রমণ পরিকল্পনাতেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রবল ‘বোম সাইক্লোন ’ দেশটির ব্যাপক এলাকা ঘিরে ফেলেছে। এতে ১০ লাখের বেশী মানুষ শুক্রবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মহাসড়ক গুলো বন্ধ হয়ে গেছে। ফ্লাইট চলাচল বন্ধ এবং ক্রিসমাস ভ্রমণকারীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে।