প্রায় চার বছর ধরে ওয়ানডে দলে সুযোগ হয় না লাহিরু থিরিমান্নের। সবশেষ টেস্টও খেলেছেন বছরখানেক আগে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ক্রিকেট
ক্রিকেটীয় আচরণবিধি লঙ্ঘন করে শাস্তির মুখে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আইসিসির বিধিমালা অনুযায়ী ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার।
বিশ্বকাপে কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে তা নিয়ে ধোঁয়াশা আছে। ইনজুরির কারণে ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল এখন অনিয়মিত। আছেন ছুটিতে। এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
২০১২ সালে বিপিএলের প্রথম আসর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে খেলেছেন একাধিক ক্রিকেটার। এতদিন শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের বিপক্ষে একদিনের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ ড্র করল বাংলাদেশ। এদিন টাইগ্রেসদের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাঠেই ব্যাটের আঘাতে স্টাম্প ভেঙেছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে তাতেও তার রাগ কমেনি।
জিততে জিততে হেরে যাওয়ার বেদনায় অনেকবার পুড়তে হয়েছে বাংলাদেশকে। অসংখ্যবার তীরে এসে তরি ডুবেছে।
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক। শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা।
সাকিবময় এক রাত উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। কানাডার গ্লোবাল লিগ মাতালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়ান তিনি, অলরাউন্ডিং পারফরম্যান্সে মুগ্ধ করেন সমর্থকদের। তিনি দলের জয়ে রাখেন বড় ভূমিকা।
আবারো আশা দেখিয়েও হতাশায় মোড়ালো বাংলাদেশ। আরো একবার শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা, আরো একবার ভারতের কাছে হার। আরো একবার তীরে এসে তরি ডোবা! ভারতের বিপক্ষে যেকোনো খেলায়, যেকোনো ফরম্যাটে জয়ের পথে ছুটতে ছুটতে শেষে এসে পথ হারানো, এ যেন আমাদের অবধারিত নিয়তি! ফলে ৫১ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো টাইগারদের।
বাংলাদেশ সফরে ভারতীয় ব্যাটারদের চমকে দেওয়া একমাত্র পেসার মারুফা আক্তার। তার বোলিং তোপে প্রথম ওয়ানডেতে ১১৩ রানে আটকে যায় সফরকারীরা। একাই চার উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন মারুফা।
পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ক্যারিয়ারে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাবে নাম লেখালেন ভারতীয় তারকা ব্যাটার। কোহলির রেকর্ডের দিনে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম দিন শেষে রোহিত শর্মার দলের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান।
চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফলে গল টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু ঘটানোর আশায় ছিল লঙ্কানরা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।
আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের (জিম আফ্রো টি-টেনের) উদ্বোধনী আসর। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় লিগটিতে খেলবেন টাইগার দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ।
নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এই প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে নারীদের বিশ্বকাপের আয়োজন হচ্ছে যৌথভাবে দুই দেশে। আগে ২৪টি দেশ এতে অংশ নিতো।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এসিসি। সূচি অনুযায়ী, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান।