বগুড়ায় নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধানসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেল গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
অপরাধ
ফেনীর দাগনভূঞায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণ এবং গর্ভপাত করা হয় বলে অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ডা. করিম মহাজন (৪৭) ও বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে দুই লাখ ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির উপজেলার রেজুআমতলী আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাবের সোর্স সন্দেহে স্থানীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. আবদু শুক্কুর (২৮) টেকনাফের হ্নীলা শালবাগান নয়াপাড়া এলাকার আবুল বশরের ছেলে।
যশোর চৌগাছা থানায় ১০ বছরের এক শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ব্যপারে থানায় মামলা দায়ের হয়েছে।
পাবনা প্রতিনিধি: যাত্রী তোলাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে অটোসিএনজি ও ব্যাটারী চালিত অটোবাইক চালকের মধ্যে মারামারিতে এক অটোচালক মারা গেছেন। নিহত অটোসিএনজি চালক হলেন-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মৃধার ছেলে মিজানুর রহমান সুজন (৩৭)।
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা শোয়েব রিগান ও কৃষকলীগ নেতা মহসিনের ওপর নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটোভ্যান চালক মধ্যরাতে মারা গেছেন। ছিনতাইকারী দলের এক সদস্যকে এলাকাবাসী আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের উাপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।
লালমনিরহাটে কোরআন অবমানার গুজবে একজনকে গণপিটুনিতে হত্যার পর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ বাদী পাটগ্রাম থানায় মামলা করে বলে পটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে।
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতােকেরেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম (৪২) সাঁথিয়া উপজেলার পাইকারহাট গ্রামের বাসিন্দা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাত বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় দর্শনা থানায় ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগ করার পর রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ এক দুবাইগামী বিমানের যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের নিরাপত্তা বাহিনীরা। মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
খুলনায় একই বাড়ির দুই শিশুকে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামের এক মাহেন্দ্র চালককে আটক করেছে পুলিশ।