প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি একক গান গেয়েছেন সঙ্গীতশিল্পী লিসা কালাম। আজ বিটিভির অনুষ্ঠানমালায় ফিলার হিসেবে তার গানটি প্রচার করা হবে।
- হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ : এমপি আবুল কালাম
- * * * *
- যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ
- * * * *
- পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াত কর্মী
- * * * *
- জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও
- * * * *
ঢালিউড
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। জন্মদিন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানসূচি। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিটিভি উদযাপন করবে আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর লেখা বই ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে দেশের এ প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র প্রিমিয়ার শোআনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ২৮ সেপ্টেম্বর। চলচ্চিত্রটি সকলের জন্য উন্মুক্ত করা হবে ১ অক্টোবর।
এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ তথা পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত শুক্রবার আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে।
ববিতা বলেন, ‘একটা সময় সত্যিই ভীষণ ইচ্ছে ছিল যেন জীবনে অন্তত একটি সিনেমা হলেও পরিচালনা করব। সেই ইচ্ছেটা যে এখন আর নেই, এমনটি নয়। তবে এটা আমি অবশ্যই স্বীকার করি যে সিনেমা পরিচালনা করা অনেক কঠিন একটি কাজ ‘
শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানির কণ্ঠে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিঠে’ নামের একটি গান। এরপরই বাংলাসহ বিভিন্ন ভাষায় এই গানের সঙ্গে ম্যাশ আপ করা হয়। সেগুলোও ভাইরাল হয়েছে।
দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করতে চলেছেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। তার অনেক দিনের স্বপ্ন একটি সংগীত শিক্ষালয় প্রতিষ্ঠা করবেন।
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা ইভা রহমানের। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন। এই দম্পতির পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
একটি টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'।
ঢালিউড ও টলিউড জয় করে অবশেষে বলিউডে পা রাখতে চলেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক পটভূমি অর্থাৎ ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ, যেটি পরিচালনা করবেন সায়ন্তন মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে শাড়ি পরে নববধূর সাজে অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন ন্যান্সি। রঙ মিলিয়ে শেরওয়ানি গায়ে নজর কেড়েছেন মেহেদীও। তারা দু’জনই সবার কাছে দোয়া চেয়েছেন।
তার অভিনয় জীবনের বাইরে তার ব্যক্তি জীবন নিয়েও তার ভক্ত দর্শকের মধ্যে সবসময়ই কৌতূহল ছিল। সেই কৌতূহলের ধারাবাহিকতা এখনো রয়ে গেছে। অনেক ভক্ত দর্শক প্রতিনিয়ত শাবনূরের আপডেট জানার জন্যও সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করেন। ভক্তদের কথা চিন্তা করেই শাবনূর এবার নিজের নামেই একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন।
চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই বিচারক। বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান তারা।দুই বিচারক হচ্ছেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
মাদক মামলায় আজ আদালতে হাজিরা দিবেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মজিবুর রহমান।