যেকোন অলিম্পিকেই মূল আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে ‘গেমস ভিলেজ’। ২০২৪ প্যারিস অলিম্পিকের ভিলেজ পরিদর্শন করে দারুন সন্তুষ্টি প্রকাশ করেছেন অলিম্পিক প্রধান থমাস বাখ।
- মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- তুরস্কে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন
- * * * *
- ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
- * * * *
- বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
- * * * *
- বন্যায় ক্ষতিগ্রস্ত ৭টি জেলায় ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা
- * * * *
অন্যান্য
এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে আছেন নাজমুল হাসান পাপন। অনেক উত্থান-পতন, অর্জন আর গল্পের সাক্ষী তিনি। তবে এবার ক্ষান্ত হতে চান, অবসরে যেতে চান দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসন থেকে।
বিশ্বকাপে ব্যর্থতার দায় বিয়ে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা। আজ শনিবার পদত্যাগ করেছেন তিনি। যদিও ডি সিলভা পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ বলেননি। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপে দলের ভরাডুবির দায় নিয়েই সরে দাঁড়াচ্ছেন তিনি।
মাঠে ও বাইরে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ আরচ্যারি। সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন আবারও এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এশিয়ান কংগ্রেসে আজ (শুক্রবার) তারা নির্বাচিত হয়েছে স্বাগতিক হিসেবে।
বিশ্বকাপের শীর্ষ সাতটি দল সরাসরি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্ন ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হিসেবে আট দলের টুর্ণামেন্টে তাদের সাথে যোগ দিবে পাকিস্তান।
তিব্বতের আধ্যাতিক গুরু দালাই লামার সাথে ধর্মশালায় ম্যাকলিওড গঞ্জে তার বাসভবনে দেখা করেছে বিশ্বকাপে খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল।
ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রদর্শনের জন্য সবধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন পরিচালক (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন আ ন ম তরিকুল ইসলাম।
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু হয়েছে আজ থেকে। প্রতিযোগিতার প্রথম দিনে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি।
২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার দেশ ঐ আসরের বিডে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ সোমবার (৯ অক্টোবর) শেষ হয়েছে ৩৫তম জাতীয় সিনিয়র পুরুষ ও নবম জাতীয় নারী কুস্তি প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ৩৮ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২৩ আজ শুরু হয়েছে।
জিজিয়াং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচের এক ইনিংস শেষ হওয়ার সময়ে-ই শুরু হয়েছে বাংলাদেশ-ওমানের হকির লড়াই। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে হেরেছে। ফলে এশিয়ান গেমস হকিতে রাসেল মাহমুদ জিমিরা হয়েছেন অস্টম।
এশিয়ান গেমস হকির চতুর্থ ম্যাচে স্থানীয় সময় আজ শনিবার বিকেলে গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। একটি করে গোল করেন মোহাম্মদ আরশাদ হোসেন ও আমিরুল ইসলাম।
বর্নিল উদ্বোধনে যে মশাল প্রজ্জালন হয়েছে, হ্যাংঝুর অলিম্পিক স্টেডিয়ামে তা জ্বলছে। প্রযুক্তির ছোয়ায় অ্যাথলেটিক্সেও যে ট্র্যাক মিইয়ে গিয়েছিল, সেখানেই কিনা হচ্ছে গতির লড়াই।
এশিয়ান গেমসে হকি ইভেন্টে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।