ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
অবরোধ
সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।
চাকরির স্থায়ীকরণের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত (ডে লেবার) কর্মচারীরা। এবার দাবি আদায়ে উপাচার্যের কার্যালয় অবরোধ করেছেন তারা।
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও পাবনা- নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
সাভার প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে সীমিত পরিসরে লকডাউন করা হয়েছে সারাদেশ। এসময় পণ্যবাহী যান ও রিক্সা চলাচলের অনুমতি থাকলেও বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী গণপরিবহন।
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে ধারাবাহিক বিক্ষোভে পরপর দুদিন অনন্ত ১০ জন মারা যাওয়ার পর আজ হরতাল পালন করছে হেফাজতে ইসলাম।
ভারতের কৃষি বাজারের নিয়ন্ত্রণহীনতার বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভের শততম দিনে রাজধানী নয়াদিল্লির বাইরের ছয় লেনের মহাসড়ক অবরোধ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করে অছে শিক্ষার্থীরা