ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে ওই সংগঠনের ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
অবরোধ
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী তফসিল বাতিল এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামী ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ বুধবার। ১১তম বারের মতো ডাকা এ আন্দোলন শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।
আগামী ১৮ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। প্রতিপক্ষ সংগঠনের সশস্ত্র হামলায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে বাসটিতে আগুন দেয়া হয়।
অবরোধের আগে রাজধানীসহ সারাদেশে ৫টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আজ মঙ্গলবার থেকে একাদশতম দফায় অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।