দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি-জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার অবরোধের শেষ দিন। বুধবার ভোর ৬টায় হয়ে তা শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।
অবরোধ
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে বিএনপির ডাকে দেশব্যাপী চলছে সর্বাত্মক অবরোধ।
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
বিএনপির ডাকা ৬ষ্ঠ দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কুষ্টিয়ায় সবকিছু স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়ার সঙ্গে যুক্ত মহাসড়কগুলোতে এর তেমন কোনো প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলছে।
অবরোধের প্রভাব নেই রাজধানীর সড়কে
বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
বিএনপির সমর্থনে আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষে ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি।
‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী আবারো অবরোধের কর্মসূচি আসছে।