ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন থানায় ১০ টি মামলা করেছে পুলিশ। এ মামলাগুলোতে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। এদর মধ্যে ১৭ জনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
- ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে বাবা - ছেলের মৃত্যু
- * * * *
- যুক্তরাষ্ট্রে ধর্মীয় কারণে মুসলিম কর্মীকে হত্যাচেষ্টা
- * * * *
- প্লেনের জানালা ভেঙে ছিটকে যাচ্ছিলেন স্বামী, পা ধরে বাঁচালেন স্ত্রী
- * * * *
- জর্ডান-বাহরাইনে মার্কিন নৌ ও বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান
- * * * *
- প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আসছেন আরিফিন শুভ-কেয়া পায়েল
- * * * *
আগুন
রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১০ টি মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করা হয়েছে।
ভোটে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস আগুন দেওয়ার ঘটনায় বিএনপির উপর অভিযোগ দেওয়ায় বিবৃতি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে এবং এর দায় চাপিয়ে নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে চায় সরকার।
রাজধানীতে আরও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে।
রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
বান্দরবান জেলার বড়মদক বাজারে আগুন লেগে ২০টির বেশি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
রাজধানীর নিউমার্কেটের উল্টোদিকে চাঁদনি চক মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে
গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার তৈরির কারখানায় আগুন লেগেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার উলুসাড়া এই আগুনের সূত্রপাত।
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে বলে জানা গেছে।
পাকিস্তানে একটি যাত্রীবোঝাই ভ্যানে আগুন লাগার জেরে প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বন্দর শহর করাচিতে।