গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর রাজধানীর বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আটক ১
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।
কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ইদ্রিসের বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও সহযোগী কাশেমকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া থেকে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আটক কাশেম (৪০) একই এলাকার বাসিন্দা।
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের কারণে অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা।
কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির নামে বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতারণার অভিযোগে মূল হোতাসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
সাতক্ষীরা শহরের কাছে বাঁকাল ব্রিজ এলাকা থেকে ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চোরাকারবারীকে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।