কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আটক ১
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ৬টি স্বর্ণের বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলাও দায়ের করেন ইউএনওর অফিসের এক কর্মকর্তা চান মামুদ।
পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
কুষ্টিয়া প্রতিনিধি:জাতীয় যুবজোট দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম (৩৮) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গতকাল রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাবুবব খান উপজেলার আমদহ বোডপাড়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে।
রাজধানীতে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা দল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন, এপিবিএন।
ময়মনসিংহ হালুয়াঘাটের সংরা বাজার থেকে ১ লাখ ৬০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সাইফুল বিড়িসহ একজনকে আটক করেছে র্যাব-১৪।
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে বাংলাদেশিসহ ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।