টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আটক ১
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে পুলিশ।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগে আনিছ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চালককে আটক করা হয়।
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবেলট, ১টি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ বাজার পাড়ার মৃত মৌলভী দলিলুর রহমানের ছেলে আসাদুল্লাহ (৩০)।