আব্দুল মোমেন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফোনালাপ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফোনালাপ

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। বিধ্বস্ত তুরস্কের প্রতি সমবেদনা জানাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

অতিদ্রুত ২৫ লাখ মার্কিন টিকা ও ২০ লাখ চীনা টিকা পাবো: পররাষ্ট্রমন্ত্রী

অতিদ্রুত ২৫ লাখ মার্কিন টিকা ও ২০ লাখ চীনা টিকা পাবো: পররাষ্ট্রমন্ত্রী

ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘শিগগিরই কোভিড-১৯ টিকার স্বল্পতা কেটে যাবে। টিকা পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না।’

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কোন কল্পকাহিনী নয়, ভিশন ২০৪১ হলো সোনার বাংলা বাস্তবায়নে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবার একটি পরিকল্পনা। যে দেশের অর্থনীতিকে এক সময় ‘’তলাবিহীন ঝুড়ি’’ হিসেবে অভিহিত করা হয়েছিল আজ সে দেশের অর্থনীতি বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের ভিশন ২০২১ উন্নত বাংলাদেশ গড়ার মূল মন্ত্র হিসেবে গত এক দশকে দেশের উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখেছে এবং এরই ধারাবাহিকতায় ভিশন ২০৪১ হাতে নেয়া হয়েছে যা আগামী দুই দশকে উন্নত বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ায় অবদান রাখবে।

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

চীনা উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে করোনা মহামারি প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রী  ৫ দফা প্রস্তাব পেশ করেন।  তিনি বলেন, বাংলাদেশের মতো দেশ, যেসব দেশের টিকা উৎপাদনে সক্ষমতা আছে, সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান-প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্স উদ্যোগকে আরো শক্তিশালী করতে প্রস্তাব দেন ড. মোমেন।

সবার জন্য টিকা নিশ্চিত করুন, জাতিসংঘকে বাংলাদেশ

সবার জন্য টিকা নিশ্চিত করুন, জাতিসংঘকে বাংলাদেশ

সবার জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘের স্পষ্ট রোডম্যাপ চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘের স্পষ্ট রোডম্যাপ চাইল বাংলাদেশ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ অনুরোধ করেন।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসঙ্ঘকে পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা ইস্যুতে জাতিসঙ্ঘকে পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে জাতিসঙ্ঘকে সহায়তা করার দাবি জানানো হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

লাউঞ্জ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাউঞ্জটিতে বিভিন্ন বই, ছবি, প্রামাণ্য চিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে। বহুপাক্ষিকতাবাদ, বিশেষ করে জাতিসংঘের প্রতি জাতির পিতার যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু লাউঞ্জের এই সংগ্রহ যেন তা-ই ফুটিয়ে তুলেছে। তিনি লাউঞ্জটিতে জাতির পিতার ওপর আরও বই ও প্রদর্শনী সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক: পররাষ্ট্রমন্ত্রী

মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক: পররাষ্ট্রমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, 'মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।’

ফিলিস্তিনের পক্ষে বিচার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের পক্ষে বিচার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ হিউম্যান রাইটস কাউন্সিল (এইচআরসি)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে ইসরাইলের অবৈধ ও যুদ্ধভাবাপন্ন কার্যকলাপের তীব্র নিন্দা জানান।